বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কোজাগরী ~ প্রকল্প ভট্টাচার্য

ভাসানের অশ্রু আর হাসানের রক্ত লাগা চাঁদ।
কে জাগে, লক্ষ্মীর নামে! হয় প্রেমী, নয় উন্মাদ!
ষোলকলা পূর্ণ হয়ে অশ্বিনীকুমারী ঋতুমতী, 
চিড়ে কুঁড়ো? তাই ঢের। ক্ষত ঢাকো, যুথিকা, মালতী!
ধান-দূর্বা, পঞ্চামৃত, পল্লবিত কথা পাঁচকানে, 
আলিম্পনে আলিঙ্গনে পদচিহ্ন নিকোনো উঠানে। 
সংকল্প করে কি কেউ? অচেনাই, যথা নাম-গোত্র।
ঘুমো রে আঁতুড় বাংলা! ঘুমো। তোর সম্পত্তি দেবত্র!

Uploaded Image

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন