মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সরশুনা ২০২৬ ~ শুভাশীষ মোদক চৌধুরী

ওই দ্যাখো হেঁটে চলেছে বাংলা,
উলঙ্গ দেহ তিন!
জুড়ছেন 'তিনি' কলকাতা
আর মণিপুর প্রতিদিন।

নতুন স্বচ্ছ শাসনের ঝাঁঝে
কাপড় চোপড় উধাও...
"ভালো" বিরোধীরা কেয়াবাত করে,
ভক্তের দল বধাই।

মরুভূমি দেশে বর্বর কাটে 
যুগলের তাজা শির,
বঙ্গভূমির নগ্ন ত্রয়ীকে 
দ্যাখে কেঁচোদের ভিড়।

পুড়ছে গ্রন্থ, ঢুকছে রাজ্যে
গোবলয়-রীতি সদাই...
ভালো বিরোধীরা কেয়াবাত করে,
ভক্তের দল বধাই।
Uploaded Image

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন